ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্যার্তদের জন্য ত্রাণের অভাব নেই: ওবায়দুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্যা শেষ হলেও পুর্নবাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন জননেত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বন্যার্তদের জন্য ত্রাণের অভাব নেই। কোনো মানুষ ত্রাণের অভাবে পড়বে না। আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী বানভাসীদের পাশে আছেন। ত্রাণ দিচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর স্টেডিয়ামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উত্তরাঞ্চলের নজিরবিহীন বন্যায় ঘর-বাড়ি, রাস্তা ঘাট ও স্কুল কলেজ বিলিন হলেও হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে সফরে আসছেন। ত্রাণ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন সেটি ভিত্তিহীন ও মিথ্যা।

বিএনপির কোনো নেতা নেত্রী হাওরাঞ্চল, উপকুল এমনকি উত্তরাঞ্চলেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি বরং ষোড়স সংশোধনীর সুপ্রিম কোর্টের রায় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবৈধ ভাবে ক্ষমতা দখল এবং উড়ে এসে জুড়ে বসার বিষয়টি প্রতিষ্ঠিত হলেও বিএনপির মৌনতা প্রকাশ করেছে। তিনি বলেন, আমরা ধরে নেব বিএনপির মৌনতা সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েছে।

মন্ত্রী এমপি না থাকলেও বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এমনকি দলের মাঠ পর্যায়ের নেতা ত্রাণ বিতরণ কার্যক্রমে তৎপর থাকবেন বলে প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠানে ৩০০ জনের মাঝে দশ কেজি করে চাল এবং নগদ ৫০০ করে টাকা বিতরণ করেন ওবায়দুল কাদের। সেখানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার।

অনুষ্ঠান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, প্রেসিডিয়াম সদস্য বাবু সতিশ চন্দ্র রায়, এমপি নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বন্যার্তদের জন্য ত্রাণের অভাব নেই: ওবায়দুল

আপডেট সময় ০৪:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭