ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখাবে যে চ্যানেল

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে কোটি ফুটবল অনুরাগীর অপেক্ষার প্রহর গোনা শেষ হচ্ছে। বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত ম্যাচে রাত ১২টায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সৌদি আরবের জেদ্দা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেন স্পোর্টস ও বেট ৩৬৫.কম।

ম্যাচটি প্রীতি হলেও তা মানতে নারাজ ব্রাজিল-আর্জেন্টিনার কোচ-খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা। ব্রাজিলীয় কোচ তিতে সাফ জানিয়ে দিয়েছেন, এটি কোনোভাবেই ‘প্রীতি’ ম্যাচ হতে পারে না। জয় ভিন্ন কিছু ভাবছেন তারা।

তিতের সুরে সুর মিলিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। তিনি যোগ করেছেন, আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে কখনও ‘প্রীতি’ ম্যাচ হয় না। কোনো পক্ষই যে ছাড় দিতে রাজি নয় তা স্পষ্ট। ফলে মাঠে গড়ানোর আগেই সেই মহারণ ঘিরে চতুর্দিকে উত্তেজনার পারদও ছড়িয়ে পড়েছে।

ব্রাজিল-আর্জেন্টিনা এখন পর্যন্ত ১০৪ বার মুখোমুখি হয়েছে। একসময় দুদলের মুখোমুখি লড়াইয়ের হিসাবে সমতা থাকলেও বর্তমানে এগিয়ে সেলেকাওরা। ৪০টি ম্যাচ জিতেছেন তারা। আর আর্জেন্টিনার জয় ৩৮টি।

দুদল সবশেষ মুখোমুখি হয় গেল বছরের জুনে। তুমুল লড়াইয়ের সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। অর্থাৎ পরিসংখ্যানে ব্রাজিলিয়ানরা এগিয়ে থাকলেও সবশেষ ‘যুদ্ধে’ জয় পাওয়ায় আত্মবিশ্বাসী থাকবেন আলবিসেলেস্তেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখাবে যে চ্যানেল

আপডেট সময় ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮