ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি, ২৭ হাজার পরিবার পানিবন্দি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীতে হুহু করে বাড়ছে পদ্মা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে ১৪ সেন্টিমিটার। যা কি না আজ শুক্রবার সকাল পর্যন্ত বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যার কারণে রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল গতকাল বৃহস্পতিবার রাত থেকে বন্ধ হয়ে গেছে। অপরদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার নদী তীরবর্তী ও বাঁধের ভিতরের বসবাসরত নিম্নাঞ্চলের প্রায় ২৭ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়াও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়াসহ অনেক প্রতিষ্ঠানে চরমভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।

ইতিমধ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন দূর্গতদের তালিকা প্রস্তুত করে ত্রাণ দিতে শুরু করেছে বলে জানা গেছে। এছাড়াও খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এদিকে গত কয়েকদিনের অব্যাহত পানি বৃদ্ধিতে দূর্গতরা পরিবার পরিজন ও গবাদী পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২০ আগষ্ট পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। সেই সাথে দূর্গতদের জন্য ১৫৬.৫১০ মেট্রিক টন ত্রাণের চাল ও নগদ অর্থ দুই লাখ টাকা প্রদানের ব্যবস্থা করেছেন। যা দূর্গতদের হাতে পৌঁছে দেবার কাজ শুরু করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

রাজবাড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি, ২৭ হাজার পরিবার পানিবন্দি

আপডেট সময় ০৪:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭