ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাঁটুভাঙার সঙ্গে কোমর ভাঙা দলের নেতার জোট

অাকাশ জাতীয় ডেস্ক: 

আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের অসুস্থ রাজনীতির কারণে নেতাকর্মীদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলে ঐক্য থাকলে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না দাবি করে তিনি বলেন, হাঁটুভাঙা দল বিএনপির সঙ্গে জোট করেছে কোমর ভাঙা দলের নেতা। এই ঐক্য দেশের মানুষ বিশ্বাস করে না। তারা ডাক দিলে জনগণ আসবে না। আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সোমবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দশ বছরে বিএনপির আন্দোলন দেশের মানুষ দেখেনি, আন্দোলন আর কবে হবে। মরা গাঙে জোয়ার আসে না। সামনে নির্বাচন, বিএনপি সাত দফা দাবি দিয়েছে। তাদের সাত দফা দাবি মামাবাড়ির আবদার। সাত দফা দাবি হল নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, স্লোগান পাল্টা-স্লোগান দিয়ে নমিনেশন (মনোনয়ন) পাওয়া যাবে না, রং-বেরঙের পোস্টার নমিনেশন দেবে না। যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করে না, চাঁদাবাজি করে, অপকর্ম করে তাদের মনোনয়ন দেয়া হবে না। ভালো হয়ে যান, কেউ অপকর্ম করবেন না, কেউ চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগে দখলদার চাঁদাবাজদের জায়গা নেই।

ওবায়দুল কাদের বলেন, আপনাদের কাছে আমার দাবি একটাই- প্রার্থী ৪-৫ যে-ই হোক, নমিনেশন পাবে একজন। বাকি ৪ জন যদি ভেতরে ভেতরে বিরোধিতা করেন তাহলে আমাদের জন্য ভালো হবে না। প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। অসুস্থ প্রতিযোগিতা কর্মীদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। এ শত্রুতা সৃষ্টি করবেন না। আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে। এ নির্বাচনে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র আছে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাঁটুভাঙার সঙ্গে কোমর ভাঙা দলের নেতার জোট

আপডেট সময় ০৫:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮