ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির প্রতীকী কফিন মিছিল দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে’:ডেপুটি স্পিকার কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কিত পর্যটকরা

বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ

আকাশ জাতীয় ডেস্ক : 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে একটি দল সাধারণ মানুষদের বেহেশতের লোভ দেখিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা নিজেদের ইসলামি দল দাবি করছে। নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামি দল এবং তারা ইসলামের লোক। তাদের দলের প্রধান কখনো নারী হতে পারবে না। তারা নির্বাচনে নারীদের কোনো নমিনেশন দেয় না।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত সব নারীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জিয়াউর রহমানের পর খালেদা জিয়া বিএনপির প্রধান ছিলেন। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নারী হয়েও তিনবারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন ছিলেন।

তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ কোনো পরাশক্তির করুণা নয়। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।

জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে মেজর হাফিজ প্রশ্ন রাখেন, আপনারা কি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ চান? সঙ্গে সঙ্গে জনসভা প্রাঙ্গণ থেকে জোরালো কণ্ঠে ‘হ্যাঁ’ ধ্বনি ভেসে আসে।

রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল হাসান কাঞ্চনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ

আপডেট সময় ১০:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬