ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুখ ও গলার ক্যান্সার: ঝুঁকি ও সুরক্ষার উপায়

আকাশ নিউজ ডেস্ক :

মাথা, মুখগহ্বর থেকে শুরু করে গলার নিচ তথা বুকের শুরু পর্যন্ত কোনো ক্যান্সার হলে তাকে হেড-নেক ক্যান্সার বলা হয়। মুখের ভেতরে ক্ষত, ঘা বা টিউমারের কারণে স্বাভাবিক খাবার গ্রহণে বাধা সৃষ্টি হওয়া অথবা খাওয়ার সময় ব্যথা হওয়া ক্যান্সার শুরুর লক্ষণ হতে পারে।

ক্যান্সারের প্রধান কারণগুলো:
তামাক ও মদ্যপান এই ক্যান্সারের মূল কারণ হিসেবে বিবেচিত। আমাদের দেশের প্রেক্ষাপটে পান-সুপারি, জর্দা এবং অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার মুখগহ্বরের ক্যান্সারের জন্য অনেকাংশেই দায়ী। পরিসংখ্যানে দেখা যায়, গলার ক্যান্সারের প্রায় ৭৫ শতাংশই তামাকজাত দ্রব্যের কারণে হয়। এ ছাড়া হিউম্যান প্যাপিলমা ভাইরাস (HPV), প্যাকেটজাত ও লবণাক্ত খাবার এবং শিল্পকারখানায় রং বা কাঠের কাজ করেন এমন ব্যক্তিদের এই ঝুঁকি বেশি থাকে।

উপসর্গগুলো:
গলায় কোনো টিউমার বা শক্ত পিণ্ড অনুভূত হওয়া, গলার ভেতর বা বাইরে দীর্ঘস্থায়ী ক্ষত যা শুকাচ্ছে না অথবা খাওয়ার সময় তীব্র কষ্ট হওয়া। তিন সপ্তাহের বেশি স্থায়ী স্বরভঙ্গ বা নাক-কান দিয়ে রক্ত আসাও ক্যান্সারের লক্ষণ হতে পারে।

প্রতিরোধ ও প্রতিকার:
তামাক ও মদ্যপান সম্পূর্ণ বর্জন করতে হবে। খাদ্যতালিকায় টাটকা শাকসবজি ও ফলমূল রাখতে হবে। নিয়মিত ব্যায়াম এবং সুশৃঙ্খল জীবনযাপন ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। সার্জারি, রেডিওথেরাপি বা কেমোথেরাপির মাধ্যমে এখন এই রোগের চিকিৎসার সাফল্য অনেক বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুখ ও গলার ক্যান্সার: ঝুঁকি ও সুরক্ষার উপায়

আপডেট সময় ১০:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬