ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বার্সার মেসি ও আর্জেন্টিনার মেসি এক নয়: ম্যারাডোনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

‘যে ফুটবলার ম্যাচের আগে ২০ বার বাথরুমে ছুটে, সে আর কীসের অধিনায়ক?’ ১০ নম্বর জার্সি এভাবেই কটাক্ষ করলেন আরেক ১০ নম্বর জার্সিকে।

মেক্সিকোর একটি ওয়েবসাইটে সাক্ষাৎকারে হালের মহানায়ক লিওনেল মেসিকে নিয়ে এভাবেই তীব্র বিদ্রূপ করেছেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা।

স্বদেশী সেরা খেলোয়াড় মেসির ব্যাপারে ম্যারাডোনা বলেন, ‘কোনো সন্দেহ নেই, মেসি খুবই ভালো ফুটবলার। কিন্তু ও কখনই ভালো নেতা নয়।’

মেসির কাঁধ থেকে আর্জেন্টিনার অধিনায়কত্ব সরিয়ে দিতে মন্তব্য করে ম্যারাডোনা বলেন, মেসি নিছকই আর্জেন্টিনার এক ফুটবলার, ওকে ফুটবল ঈশ্বর বানাবেন না।

মেসিকে পর্তুগিজ রাজা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমকক্ষ হিসেবেই দেখেন ম্যারাডোনা।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের অভিযোগ, বার্সেলোনার হয়ে এক মেসিকে দেখা যায়, আর আর্জেন্টিনার হয়ে দেখতে পাওয়া যায় অন্য এক মেসিকে।

সাক্ষাৎকারের একপর্যায়ে ছিয়াশির এ ফুটবল ঈশ্বর বলেন, ‘আমার পক্ষে হয়তো সব কিছু বলা ঠিক নয়। কিন্তু এটুকু বলতে চাই- ম্যাচের আগে যে ফুটবলার ২০ বার বাথরুমে ছুটে, তাকে অধিনায়ক করাটা একেবারেই ঠিক নয়।’

প্রসঙ্গত দেশকে বিশ্বকাপ এনে দিতে না পারায় মেসিকে অনেকবারই কাঠগড়ায় তুলেছিলেন ম্যারাডোনা। আবার কখনও মেসিবন্দনায় ভেসেছেন তিনি।

তবে এবার অধিনায়ক মেসি, ম্যারাডোনার তীব্র আক্রমণের শিকার হলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

উখিয়ার রিসোর্টে আগুনে ৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ১০

বার্সার মেসি ও আর্জেন্টিনার মেসি এক নয়: ম্যারাডোনা

আপডেট সময় ০৪:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮