ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদপুরে ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে মহাসড়কে ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৯ জন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে চলমান কানাইপুর থেকে ফরিদপুরগামী তিন চাকার মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী নিহত হন। আহত হন ৯জন।

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ্য স্টেশন কর্তকর্তা মো. সাইফুজ্জামান বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আহত হয় আরও ১০জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। বর্তমানে ওই হাসপাতালে আহত নয়জন চিকিৎসাধীন রয়েছেন।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নিজামুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সুজন পাটোয়ারী (২২)। তিনি ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের মনিরুল ইসলাম পাটোয়ারীর ছেলে। সুজন পেশায় একজন নির্মাণ শ্রমিক। আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আজিজুল ইসলামের(৪৫) পেশায় শিক্ষক।

তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, আজিজুল কানাইপুরের রাইকালী হাজী বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি কানাইপুরের উলুকান্দা গ্রামের শাহ জালাল মাতুব্বরের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরিদপুরে ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০১:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮