ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

হেভিওয়েট দেহরক্ষী’ নিয়োগ দিলেন নেইমার

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

ফ্রান্সের জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন নেইমার জুনিয়র। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর দেশটিতে বড় তারকায় পরিণত হন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। চলাচলের সময় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘হেভিওয়েট দেহরক্ষী’ ভাড়া করলেন নেইমার। আলটিমেট ফাইটার চ্যাম্পিয়ন নরদিন তালেবকে ব্যক্তিগত নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন এই পিএসজি তারকা।

বার্সেলোনা থেকে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’তে পিএসজিতে যাওয়ার পর সবসময় মিডিয়া এবং দর্শকদের ভিড়ের মধ্যেই থাকতে হয় নেইমারকে। এই অবস্থায় নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেটি মাথায় রেখেই তালেবকে নিয়োগ দেন নেইমার।

মিক্সড মার্শাল আর্ট এবং আলটিমেট ফাইটার চ্যাম্পিয়ন হিসেবেই সর্বাধিক পরিচিত তালেব। অক্টাগনে সাতবার ফাইট করেছেন তিনি। গত মে মাসে সুইডেনে স্বাগতিক তারকা অলিভার এনকাম্পকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তালেব।

প্যারিসের রাস্তায় ইতোমধ্যেই নেইমারের সঙ্গে তালেবকে ঘুরতে দেখা গেছে। রোববার পিএসজির হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছেন নেইমার। ফরাসি ক্লাবটির হয়ে স্বপ্নীল শুরুর পর এবার আরো সামনে এগিয়ে যাওয়ার পালা ব্রাজিলের নাম্বার টেনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

হেভিওয়েট দেহরক্ষী’ নিয়োগ দিলেন নেইমার

আপডেট সময় ০৫:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭