ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাশোগি কনস্যুলেট ছেড়েছেন তার প্রমাণ দিন: সৌদি কর্মকর্তাদের এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগি সৌদি কনস্যুলেট ত্যাগ করেছেন বলে যে দাবি সৌদি আরব করছে, তার প্রমাণ হাজির করতে দেশটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এদিকে তার নিখোঁজ হওয়া নিয়ে একটি তদন্তে সৌদি আরবকে সহায়তা করার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরবের সাবেক পত্রিকা সম্পাদক, দেশটির সরকারের সাবেক উপদেষ্টা ও মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাশোগি গত মঙ্গলবার ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হন। এতে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে যান সাংবাদিক জামাল খাশোগি। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি আগ্রাসন ও ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকাড়ের কড়া সমালোচনা করেন এ সাংবাদিক।

সৌদি কর্তৃপক্ষ বলেন, কনস্যুলেটে ঢোকার কিছুক্ষণ পরেই তিনি চলে যান। কিন্তু বাইরে অপেক্ষারত তার বাগদত্তা বলেন, কনস্যুলেটে ঢোকার পর তাকে আর দেখা যায়নি।

এরদোগান বলেন, আমরা খাশোগির নিখোঁজ নিয়ে তদন্তের যথাসম্ভব দ্রুত ফল দেখতে চাই। খাশোগি কনস্যুলেট থেকে বেরিয়ে গেছে বলে সৌদি কর্মকর্তারা পার পাবেন না।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তিনি ব্যক্তিগতভাবে এ মামলা পর্যবেক্ষণ করছেন। কিন্তু এ সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ তুরস্ক সরকারের হাতে নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাশোগি কনস্যুলেট ছেড়েছেন তার প্রমাণ দিন: সৌদি কর্মকর্তাদের এরদোগান

আপডেট সময় ০১:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮