ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা

ক্রিকেটে ‘বাজি ধরা’ বৈধ হোক: প্রীতি জিনতা

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টির সংস্করণ আসার পর থেকেই অর্থের মোহ বেড়েছে। ক্রিকেট বাণিজ্যে পরিণত হওয়ার পর থেকেই বাজিকরদের কারণে ভদ্র লোকের খেলা ক্রিকেটে নেতিবাচক প্রভাব পড়ছে। লাগামহীন হয়ে যাচ্ছে ক্রিকেট বেটিং তথা ‘বাজি ধরা।’

আর এই বেটিংকে যেহেতু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেহেতু আইন কর তা বৈধ করে দেয়া উচিত। এমনটিই মনে করছেন, আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের ফ্রাঞ্চাইজি মালিক প্রীতি জিনতা।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রীতি বলেছেন, ‘অনেকেই এখন ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত। যেহেতু কোনো ভাবেই ম্যাচ গড়াপেটা বন্ধ করা যাচ্ছে না। সেহেতু আইন করে বেটিং বৈধ করে দেয়া উচিত। এতে করে সরকারের কোষাগারে অনেক টাকা জমা পড়বে।’

সম্প্রতি বলিউডের জনপ্রিয় সুপারস্টার, সালমান খানের ভাই আরবাজ খান নিজে স্বীকার করেছেন আইপিএলে জুয়া খেলে তিনি প্রায় তিন কোটি টাকা হারিয়েছেন।

২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের কারণে বেশকিছু ক্রিকেটার ধরা পড়েছিলেন। শুধু ক্রিকেটারই নয়, বেটিং কাণ্ডে ফ্র্যাঞ্চাইজিদেরও নির্বাসনে যেতে হয়েছে। এবার সেই বেটিংকেই আইনত বৈধতা দেয়ার ব্যাপারে মত দিয়েছেন প্রীতি জিনতা।

শুধু আইপিএলেই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নিষিদ্ধ হয়েছেন কয়েকজন ফ্রাঞ্চাইজি মালিকও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল

ক্রিকেটে ‘বাজি ধরা’ বৈধ হোক: প্রীতি জিনতা

আপডেট সময় ১১:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮