ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পূজামণ্ডপে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান পটুয়াখালীর এসপির

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পটুয়াখালী পুলিশের ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন জেলা পূজা উদযাপন পরিষদ।

এ সময় পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপে নারীবান্ধব পরিবেশ তৈরি নিশ্চিত করতে হবে। নেশা সেবন করে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে যে জন্য সবাইকে সচেতন হতে হবে।

সোমবার দুপুরে পুলিশ সুপার মঈনুল হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় পটুয়াখালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত, সাধারণ সম্পাদক কাজল বরণ দাসসহ জেলা-উপজেলা পূজা উদযাপন সমন্বয় পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সব থানার ওসি উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মঈনুল হাসান বলেন, সব ধর্মে নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে। মাদক জাতি ও সমাজকে ধ্বংস করে। কিছু শ্রেণির মানুষ ধর্মীয় উৎসবের নামে নেশাগ্রস্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করে।

তিনি বলেন, এতে আমাদের মা-বোন ও পরিবারের সদস্যরা বিড়ম্বনায় পড়ে। মানুষ এখন সনাতন পদ্ধতি থেকে বের হয়ে সচেতন হয়েছে। দিন বদলের পালায় আমরা জাতিকে ভালো কিছু উপহার দিতে চাই। তাই আগামী পূজা উদযাপনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয়দের ভূমিকা রাখতে হবে।

এসপি বলেন, সামনে জাতীয় নির্বাচন। কোনো কুচক্রীমহল এই পূজাকে ইস্যু করে সাম্প্রদায়িক হাঙ্গামার যেন পরিণত না করতে পারে। আমি সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানাই।

আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর পটুয়াখালী জেলায় ১৮৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূজামণ্ডপে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান পটুয়াখালীর এসপির

আপডেট সময় ০৭:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮