ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সন্তানের নাম রাখলেন ইমরুল ও তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিজেদের নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখলেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ।

কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা হওয়ার আনন্দে ভাসেন জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার। তাসকিন-রাবেয়া দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে তাশফিন আহমেদ রিহান। ইমরুল-রুবাইয়া দম্পতির ছেলের নাম রাখা হয়েছে সুহাইব বিন কায়েস।

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরে গত বছরের ৩১ অক্টোবর হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন তাসকিন আহমেদ। দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গেই ঘর বাঁধেন তরুণ প্রতিভাবান এই ক্রিকেটার। বিয়ের ১১ মাসের মাথায় ২৯ সেপ্টেম্বর, শনিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তাসকিনপত্নী।

অন্যদিকে, তাসকিনের ছেলে হওয়ার পরদিন সকালে একই হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন জাতীয় দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের স্ত্রী রুবাইয়া ইসলাম। এশিয়া কাপ শেষে দেশে ফেরার পরদিনই পেয়েছেন বাবা হওয়ার এমন সুখবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

সন্তানের নাম রাখলেন ইমরুল ও তাসকিন

আপডেট সময় ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮