ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আজ মেয়রের দায়িত্ব নিচ্ছেন আরিফুল

অাকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিচ্ছেন আরিফুল হক চৌধুরী। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বিকালে নবনির্বাচিত মেয়র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকালে নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে সিটি করপোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেবেন।

দায়িত্বভার গ্রহণ শেষে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তাদের জন্য নিটল-নিলয় গ্রুপের সৌজন্যে দেওয়া বাস সার্ভিসের উদ্বোধন করবেন। করপোরেশনের যেসব কর্মকর্তা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গাড়ি ব্যবহার করেন না, তারা এ বাসটি ব্যবহার করবেন।

গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে টানা দ্বিতীয়বার জয়লাভের পর আরিফুল হক চৌধুরী গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ করেন। এরপর ঢাকা থেকে তিনি সপরিবারে ইংল্যান্ড চলে যান। সেখানে প্রায় ২৩ দিন অবস্থান শেষে গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

আজ মেয়রের দায়িত্ব নিচ্ছেন আরিফুল

আপডেট সময় ১২:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮