ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতারণার শিকার হয়ে ৫০ লাখ টাকা হারাচ্ছেন যুবরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

একটা সময়ে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন যুবরাজ সিং। বর্তমানে জাতীয় দলে উপেক্ষিত এই ক্রিকেটারের দিনকাল এমনিতেই ভালো কাটছে না। ঘরোয়া ক্রিকেট খেলেই চলছে তার দিনকাল। আর এই দুঃসময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন ভারতের এই তারকা অলরাউন্ডার।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী যুবরাজের মা শবনম কৌর, এক পনজি স্কিমে এককোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু সেখান থেকে মাত্র ৫০ লাখ টাকা উদ্ধার করতে পেরেছেন তিনি।

যুবরাজের পরিবারকে বলা হয়েছিল, বার্ষিক ৮৪ শতাংশ হারে সুদ দেয়া হবে। প্রতিশ্রুতি মতো প্রথম কয়েক মাসে প্রায় ৫০ লাখ টাকা ফেরতও পেয়েছিলেন শবনম কৌর।

কিন্তু কয়েক মাস পর হঠাৎ করেই টাকা দেয়া বন্ধ করে দেয় সেই পনজি স্কিম। প্রতারণার বিষয়টি বুঝতে পারার পরই থানায় অভিযোগ করেন যুবরাজের মা। বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুম্বাই শাখা তদন্ত করছে।

শুধু যুবরাজের পরিবারই নয়, এই পনজি স্কিমে টাকা রেখে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগে ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও সাইনা নেহওয়ালের মতো খেলোয়াড়ও একইভাবে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রতারণার শিকার হয়ে ৫০ লাখ টাকা হারাচ্ছেন যুবরাজ

আপডেট সময় ১২:১৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮