ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

বিমানের আরও দুটি হজ ফ্লাইট বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫ মিনিটের বিজি-১০৭৩ ও বেলা ১টা ২৫ মিনিটের বিজি-৫০৭৩ হজ ফ্লাইট দুটি বাতিল হয়েছে বলে বিমান সূত্র জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় বিমানের আজকের দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় এ পর্যন্ত বিমানের ২৩টি এবং সৌদি এয়ারলাইনসের ৩টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয় গত ২৪ জুলাই। ফ্লাইটের সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনসের ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট পরিচালনা করার কথা।

রাজধানীর আশকোনায় হজ কার্যালয় থেকে জানানো হয়েছে, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। গতকাল বুধবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৬৮ হাজার ৫১২ জন।

বাংলাদেশ থেকে সৌদি আরবের সর্বশেষ ফ্লাইটের আর ১০ দিন বাকি। এই সময়ে ৪৮ হাজার ৮০৫ হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। ১০ দিনে এত সংখ্যক হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে চ্যালেঞ্জ হবে মনে করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ঢাকায় সৌদি দূতাবাস থেকে গতকাল বুধবার পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৩১৭ হজযাত্রী ভিসা পেয়েছেন। ভিসার জন্য সৌদি দূতাবাসে হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার আজই শেষ দিন। তবে এখনো ৭ হাজার ১৩ হজযাত্রীর পাসপোর্ট জমাই পড়েনি। আজকের মধ্যে পাসপোর্ট জমা না দিলে তাঁরা ভিসা পাবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

বিমানের আরও দুটি হজ ফ্লাইট বাতিল

আপডেট সময় ০৪:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭