ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম

‘আগামীতে আ’লীগ ক্ষমতায় আসলে গ্রামকে শহরে পরিণত করা হবে’

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার সরকার হচ্ছে উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আগামীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে গ্রাম আর শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা প্রতিটি গ্রামকে শহরে পরিণত করব। তাই আগামী নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নের ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফরিদপুরকে আমরা আধুনিক মানের জেলা হিসেবে গড়ে তুলছি। ফরিদপুরে যে উন্নয়ন হয়েছে এমন উন্নয়ন দেশের অন্য জেলাগুলোতে খুবই কম হয়েছে। শুধুমাত্র চরমাধবদিয়া ইউনিয়নেই ১১০ কোটি টাকার কাজ হয়েছে। আরও কাজ হবে।

তিনি বলেন, চরের সঙ্গে শহরের যোগাযোগ সহজ করা হয়েছে। রাস্তাঘাটের যে উন্নয়ন করা হয়েছে, তা বিগত কোনো সরকারই করেনি। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ পিছিয়ে পড়বে।

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুহিনুর রহমান খোকন মণ্ডল। জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক ঝরনা হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মাস্টার, সাধারণ সম্পাদক সামছুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সভা পরিচালনা করেন চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আউয়াল সরদার। নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে দলের নেতাকর্মীরা সমাবেশস্থল ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা

‘আগামীতে আ’লীগ ক্ষমতায় আসলে গ্রামকে শহরে পরিণত করা হবে’

আপডেট সময় ০৯:০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮