ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দিবালাকে টেনে শনির দশা কাটাতে চাইছে ম্যানইউ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সময়টা যাচ্ছেতাই যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বলতে যা বোঝায়। কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না দলটি। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে রয়েছেন রেড ডেভিলরা। জুভেন্টাস তারকা পাওলো দিবালাকে ডেরায় ভিড়িয়ে সেই শনির দশা কাটাতে চাইছেন তারা।

আসছে জানুয়ারিতে শুরু হচ্ছে শীতকালীন দলবদলের মৌসুম। ওই সময়ের জন্য হা করে বসে আছে ম্যানইউ। দিবালাকে বাজারে তুললেই তাকে ডেরায় ভেড়াবে দলটি। তাতে অর্থকড়ি যাই লাগুক।

সাম্প্রতিক সময়ে রেড ডেভিলদের হয়ে চোখে পড়ার মতো কেউ পারফরম করতে পারছেন না। স্পেশাল ওয়ান হোসে মরিনহোর কারিশমাতেও কাজ হচ্ছে না। সেখানে আগুনে ফর্মে আছেন দিবালা। শেষ ৫ ম্যাচে করেছেন ৪ গোল। এর মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক। তাই তাকে ভিড়িয়ে বেহাল দশা কাটাতে চাইছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম ক্যালসিও মার্কাতোর দাবি, দিবালার ওপর পাখির চোখ করে রয়েছে ম্যানইউ। আসন্ন ট্রান্সফার মার্কেটে তাকে কিনতে চাচ্ছে তারা। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি করতে চাচ্ছে না জুভরা। ২৬ বছর বয়সী ফুটবলার ডেরায় ভিড়লে রেড ডেভিলদের সংগ্রাম ফুরায় কি না-এখন তাই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিবালাকে টেনে শনির দশা কাটাতে চাইছে ম্যানইউ

আপডেট সময় ০৫:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮