ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লাওসের বিদায়, সেমিতে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু গোল্ডকাপে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলিপাইন। এই ম্যাচে লাওস হেরে যাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশের। ফিলিপাইনও শেষ চার নিশ্চিত করেছে। আর বিদায় নিয়েছে লাওস।

গত ১ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাওসকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশ।

বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ফিলিপাইন। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তথা ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফিলিপাইনকে এগিয়ে দেন বেদিচ।

বিরতির পর ৫৩তম মিনিটে গায়োসোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফিলিপাইন। ৮২তম মিনিটে আবারও পেনাল্টি পায় ফিলিপাইন। পেনাল্টি থেকে গোলটি করেন বাহাদোরান। ৮৯তম মিনিটে ব্যবধান কমায় লাওস। পেনাল্টি থেকে গোলটি করেন ফিথাক। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিপাইন।

গত সোমবার শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। ‘এ’ গ্রুপে খেলছে তাজিকিস্তান, নেপাল ও ফিলিস্তিন। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, লাওস ও ফিলিপাইন।

টুর্নামেন্টে গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। সেমিফাইনালের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে কক্সবাজারে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। গ্রুপ পর্বের খেলা শেষ হবে আগামী ৬ অক্টোবর। সেমিফাইনালের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১০ অক্টোবর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাওসের বিদায়, সেমিতে বাংলাদেশ

আপডেট সময় ০৯:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮