ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আঙুলের চিকিৎসায় অস্ট্রেলিয়া যাবেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

হাতের আঙুলের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দেবাশীষ জানান, সাকিব ডাক্তার দেখাতে অস্ট্রেলিয়া যাবেন। তবে চিকিৎসার জন্য কবে তিনি অস্ট্রেলিয়া যাবেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানা যায়নি। বর্তমানে আঙুলের ইনফেকশনে চিকিৎসাধীন আছেন এই অলরাউন্ডার। এছাড়া বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলের চিকিৎসা হবে বিদেশে। বিশেষজ্ঞ দেখানোর পর সার্জারির সময় ও তারিখ নির্ধারণ হবে।

জানা গেছে, ভিসা করাই আছে সাকিবের। এখন শুধু বিমানের ফ্লাইট কনফার্ম করা। দু-একদিনের মধ্যেই সাকিব অস্ট্রেলিয়া যাবেন বলে জানা গেছে।

সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গতকাল অ্যাপোলো হাসপাতালে গিয়ে হাতে ড্রেসিং করে এসেছেন সাকিব। কালও আঙুল থেকে পুঁজ বের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঙুলের চিকিৎসায় অস্ট্রেলিয়া যাবেন সাকিব

আপডেট সময় ০৫:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮