ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অল্পের জন্য বেঁচে গেলেন হবিগঞ্জের এমপি!

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় মাসুদ আহমেদ (৬৫) নামে ঠিকাদার নিহত হয়েছেন। এ সময় অল্পের জন্য বেঁচে গেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান।

মঙ্গলবার সকালে শহরের টাউনহল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ আহমেদ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান প্রতিদিন ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন। মঙ্গলবারও নিয়মিতভাবে ৪-৫ লোকসহ হাঁটতে বের হন। তারা টাউনহল রোডের বলাকা ডেকোরের্টাসের কাছে পৌঁছলে শায়েস্তগঞ্জ থেকে হবিগঞ্জ শহরমুখী একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে এসে ঠিকাদার মাসুদ আহমেদের উপর তুলে দেয়। এ সময় অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মাসুদ আহমেদের পাশেই ছিলেন।

এদিকে গুরুতর আহত অবস্থায় মাসুদ আহমেদকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাসুদ আহমেদ মারা যান।

এদিকে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে এমপির বাসায় দলীয় নেতাকর্মী এসে ভিড় জমায়। তাদের দাবি, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমপি মজিদ খানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

ঘটনার পর পরই হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ নিহতের বাসায় যান। তিনি লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণের জন্য স্বজনদের অনুরোধ করেন। কিন্তু নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন করতে চাওয়ায় পুলিশ লাশের ছুরতহাল তৈরি করে চলে যায়।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, ঘটনার ৩ ঘণ্টা পর সংবাদ পেয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত পিকআপ চালকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অল্পের জন্য বেঁচে গেলেন হবিগঞ্জের এমপি!

আপডেট সময় ১২:৫৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮