ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘মেসি মানুষ না’

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইতিমধ্যে মাঠে গড়িয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। সূচনাটা হয় ছোট দলের বিপক্ষে পুচকে কিংবা বড় দলের লড়াই দিয়ে। পরিস্থিতি পাল্টেছে। শুরু হয়েছে সেয়ানে সেয়ানে ‘যুদ্ধ’। বুধবার রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট বার্সেলোনা ও টটেনহাম। উভয় ক্লাবের হয়েই খেলেছেন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার। এ ম্যাচের আগে বার্সার প্রাণভোমরা লিওনেল মেসির প্রশংসায় মাতলেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘বি’র ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে বার্সেলোনাকে স্বাগত জানাবে টটেনহাম। সেই বিগ ম্যাচের আগে লিনেকার বলেন, পায়ে বুটজোড়া জড়ানোর পর থেকেই মেসি সেরা খেলোয়াড়। সব দিক যদি খেয়াল করেন, তা হলে দেখবেন স্পষ্টতই সে মানুষ নয়।

বার্সা টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি মাঠে কখনও বিশৃঙ্খলা করে না। সে অভিনয়ের আশ্রয় নেয় না। অযথা ডাইভ দেয় না। তরুণ খেলোয়াড়দের জন্য সে এক অনন্য দৃষ্টান্ত। ও মানুষ নয়।

১৯৮৬-৮৯ সাল পর্যন্ত বার্সার জার্সি গায়ে খেলেন লিনেকার। বর্তমান কাতালান দলটিতে তরুণ ও অভিজ্ঞদের মিশেল মুগ্ধ করেছে তাকে, জুনিয়র ও সিনিয়রদের নিয়ে দলটি সাজানো। এটিই তাদের সাফল্যের নিয়ামক হিসেবে কাজ করে। পাশাপাশি মেসির অনবদ্য ফুটবল, কোচের ট্যাকটিকস তো আছেই। আশা করি, এ ম্যাচেই তার পায়ে ফুটবে ফুটবলের শৈল্পিক ফুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসি মানুষ না’

আপডেট সময় ১১:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮