ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চাক‌রি সরকা‌রিকর‌ণের দা‌বি বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের

অাকাশ জাতীয় ডেস্ক: 

চাকরি সরকারি করণের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদ। এসময় তিন দফা দাবিও জানিয়েছে তারা।

দাবিগুলো হচ্ছে কর্মরত কলেজে যোগদানের তারিখ থেকে রাজস্ব খাতে স্থানান্তর করা, রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ থেকে পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি দেয়া ও ১৯৯১ সালের নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগের ক্ষমতা দেয়া।

রবিবার সকাল সাড়ে ৯টায় মহানগরীর শিববাড়ির মোড়ে এই কর্মসূচি পালন করে খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদ।

মানববন্ধনে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি কলেজ থেকে আগত বেসরকারি কর্মচারীরা স্ব স্ব কলেজের ব্যানারে তাদের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি লিটন দত্ত।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মুকাব্বের ফকির, সিনিয়র সহ সভাপতি সোহেল হোসেন, সহসভাপতি আরিফুর রহমান, প্রচার সম্পাদক- আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

চাক‌রি সরকা‌রিকর‌ণের দা‌বি বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের

আপডেট সময় ১২:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮