ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসিকে বিরক্ত না করে সময় দেয়া হোক: স্যাভিওলা

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর থেকে আর্জেন্টিনার হয়ে খেলছেন না লিওনেল মেসি। আদৌ জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না-এ নিয়েও নিশ্চিত কিছু বলছেন না। রয়েছেন মুখে কুলুপ এঁটে। যেখানে যাচ্ছেন সেই একই বিষয়ে কথা বলতে হচ্ছে। সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড জাভিয়ের স্যাভিওলার মতে, এ বিষয়ে জানতে চেয়ে বিরক্ত না করে বরং মেসিকে আরও সময় দেয়া হোক। বুঝেশুনেই সে সিদ্ধান্তটা নেক।

তিনি বলেন, আমরা সবাই জানি; গেল বিশ্বকাপে প্রত্যাশানুযায়ী পারফরম করতে পারেনি আর্জেন্টিনা। এজন্য মেসিকে মোটেও দোষারোপা করা যাবে না। সে এখন দলের হয়ে খেলছে না। খেলবে কি না-তা নিয়েও কিছু বলছে না। তবু এ বিষয়ে জানতে চেয়ে তাকে বিরক্ত করা যাবে না। ওকে সময় দেয়া হোক। সবকিছু বুঝেশুনে সিদ্ধান্ত নেক ও।

একসময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসি-স্যাভিওলা। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দুজন। উভয়ই ছিলেন আলবিসেলেস্তেদের ভবিষ্যত তারকা। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি দ্বিতীয়জন। পেরেছেন প্রথমজন।

দলকে মেসির দেয়ার মতো আরো কিছু আছে বলে মনে করেন আন্তর্জাতিক ফুটবল আঙিনায় নিজেকে মেলে ধরতে না পারা স্যাভিওলা, আশা করি; সে আবার আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাবে। আরেকটি বিশ্বকাপ খেলবে। এখনো দেশকে সোনালী ট্রফি এনে দেয়ার সক্ষমতা রয়েছে তার। যদি এর ব্যত্যয় ঘটে (অবসর নিয়ে নেয়), সেটি হবে তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আসলে জাতীয় দলের হয়ে খেলা না খেলাটা তার ব্যক্তিগত সিদ্ধান্তই।

২০১৬ সালে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর অবসর নেন মেসি। পরে কোটি ফুটবলপ্রেমীর অনুরোধ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও দেশটির প্রেসিডেন্টের হস্তক্ষেপে প্রত্যাবর্তন করেন তিনি।

রাশিয়া বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি আর্জেন্টিনার। নকআউট পর্বে ডিফেন্ডিং (বর্তমান) চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিরক্ত না করে সময় দেয়া হোক: স্যাভিওলা

আপডেট সময় ১২:৪৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮