ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে ডেইরি ফার্ম চালু

অাকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধায় পিছিয়ে পড়া হিজড়া নামে পরিচিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি ডেইরি ফার্ম উদ্বোধন করা হয়েছে।

তিনটি বাছুরসহ পাঁচটি বিদেশি জাতের গরু ও গরু লালন-পালনের একটি ঘর নির্মাণ করা হয়েছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের জন্য প্রতিষ্ঠিত ফার্মটি তাদের জেলা সভাপতি মৌয়ের হাতে তুলে দেন উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

শুক্রবার বেলা ১১টায় উত্তরণ ফাউন্ডেশন গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়ায় এটি উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান (অ্যাডমিন অ্যান্ড ডিসিপ্লিন) এর উদ্বোধন করেন। তিনি উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

উদ্বোধনকালে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মজিদ আলী, রংপুর র‌্যাব-১৩ সিও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক, জেলা প্রসাশক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, ওসি ডিবি মেহেদী হাসান, প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় হাবিবুর রহমান বলেন, হিজড়া নামে পরিচিত তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে আলোর পথ দেখাতে হবে। তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রাস্তায় মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতলে কখনো সম্মান আসবে না, সম্মানের জন্য প্রয়োজন গ্রহণযোগ্য একটি সামাজিক অবস্থান ও আর্থিক সক্ষমতা।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে ডেইরি ফার্ম চালু

আপডেট সময় ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮