ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

প্রসব বেদনায় কাতর স্ত্রী, ভূমিষ্ঠ সন্তানকে বিক্রি করে দিল বাবা!

অাকাশ জাতীয় ডেস্ক: 

তারাগঞ্জে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে না জানিয়ে সদ্য ভ‚মিষ্ঠ পুত্রসন্তানকে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বাবা এজান উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার ৩ দিন পর মায়ের বুকে ঠাঁই হয়েছে শিশুটির।

খোঁজ নিয়ে জানা যায়, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতেই উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর শাইলবাড়ী গ্রামের কৃষক এজান উদ্দিনের দ্বিতীয় স্ত্রী নাসরিন একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়ে অচেতন হয়ে পড়েন। অভাবের তাড়নায় নাসরিনের স্বামী কৃষক এজান সদ্য ভ‚মিষ্ঠ পুত্রসন্তানকে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার সাহাপুর এলাকার শামিমা বেগমের কাছে ওই দিন রাতেই বিক্রি করে দেন।

পরে নাসরিনের জ্ঞান ফিরে এলে তার নাড়িছেঁড়া ধনকে দেখতে না পেয়ে চিৎকার দিয়ে ওঠেন। এ সময় নাসরিনের স্বামী সন্তান বিক্রি করার কথা স্বীকার করেন।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন সোমবার বিকালে ক্রেতা শামিমাসহ নাসরিনের শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে শিশুটিকে তার মা নাসরিনের কোলে তুলে দেয়া হয়। তবে শামিমা দাবি করেন, ৫-৬ মাস আগে নাসরিন ও তার স্বামী সংসারে অভাবের কারণে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে শিশু সন্তানটিকে নষ্ট করার জন্য যায়। ওই দিন শামিমার সঙ্গে নাসরিন ও তার স্বামী এজানের পরিচয় হয়। শিশুটিকে নষ্ট না করে শামিমা তার নিঃসন্তান এক ভাতিজিকে দিতে বলেন। সে কথামতো কৃষক এজান শিশুটি ভ‚মিষ্ঠ হওয়ার পরপরই শামিমার কাছে বিক্রি করে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

প্রসব বেদনায় কাতর স্ত্রী, ভূমিষ্ঠ সন্তানকে বিক্রি করে দিল বাবা!

আপডেট সময় ১১:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮