ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসির কথা রাখেননি নেইমার

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

দ্বন্দ্ব বা মনোমালিন্য নয়, মেসির অতিরিক্ত খ্যাতির কারণেই বার্সেলোনা ছেড়েছেন নেইমার। মেসির ছায়ায় থাকলে কখনই সেরা হতে পারতেন না ব্রাজিলীয় তারকা। অনেক চিন্তাভাবনা করার পরই স্পেন ছেড়ে প্যারিসে চলে আসেন এই ফুটবলার। শোনা যাচ্ছে, নেইমারকে ঠেকাতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন মেসি। এমনকি নেইমারকে ব্যালন ডি’অর জেতাতে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। এমনটিই জানিয়েছে স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ট’।

আজ মঙ্গলবার প্রকাশিত এক সংবাদে পত্রিকাটি দাবি করেছে, ২১ জুলাই রাতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার আগের রাতে মেসি ও সুয়ারেজ আসেন নেইমারের কক্ষে। নেইমারের উদ্দেশ্যে মেসি বলেন, ‘তুমি কী চাও বলো? ব্যালন ডি’অর জিততে চাও। আমি তোমাকে সেটা জিততে সাহায্য করব। ’ মেসির কথার জবাবে নেইমার কী বলেছিলেন সেটা অবশ্য জানায়নি পত্রিকাটি।
পরদিন কথা রেখেছিলেন মেসি। জুভেন্টাসের বিপক্ষে নেইমারের দুটি গোলের একটিতে পরোক্ষ অবদান ছিল মেসির। ম্যাচটা ২-১ গোলে জিতেছিল বার্সা। মেসি কথা রাখলেও নেইমার আস্থা রাখতে পারেননি আর্জেন্টাইন ফুটবল জাদুকরের কথায়। কয়েকদিন পরই বার্সার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে পিএসজিতে পাড়ি জমান নেইমার।

স্পেনে এসে মাঠের সময়টা ভালোই কেটেছে নেইমারের। তবে মাঠের বাইরে বিভিন্ন সময়ে শিরোনামে আসেন ব্রাজিল তারকা। কর ফাঁকির মামলা নিয়ে বেশ কাঠখড় পোহাতে হয়েছে তাঁকে। এরপরই বার্সেলোনার ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েন তিনি। তখন থেকেই নতুন ঠিকানা খুঁজছিলেন নেইমার। তা ছাড়া মেসির ছায়ায় থাকলে তিনি যে কখনই নিজেকে মেলে করতে পারতেন না সেটাও জানতেন নেইমার। এই কারণেই সব বাধা উপেক্ষা করে প্যারিসে যোগ দেন ব্রাজিল তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেসির কথা রাখেননি নেইমার

আপডেট সময় ০৬:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭