ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র

রংপুরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ২ পুলিশ ক্লোজড

অাকাশ জাতীয় ডেস্ক: 

রংপুরের পীরগঞ্জে সোর্সের ভুল তথ্যে নিরপরাধ ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে এসআই ও এএসআইকে রংপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বৃহষ্পতিবার রাতে উপজেলার চতরাহাটে ওই ঘটনার পর তাদেরকে ক্লোজড করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের সোর্স বাবুর্চি বাবলুর দেয়া তথ্যে হাফ শার্ট পরিহিত আব্দুল মালেক মিয়াকে পুলিশ সাদা পোশাকে ধরতে যায়। এ সময় ভুল করে অপর হাফ শার্ট পরিহিত কৃষক রফিকুল ইসলামকে পুলিশ আটক করে ইয়াবা থাকার অভিযোগে দেহ তল্লাশি শুরু করলে রফিকুল চিৎকার শুরু করে।

একপর্যায়ে শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে পুলিশের সোর্সকে মারধর শুরু করে। পরিস্থিতি ঘোলাটে হলে ইউনিয়নটির চেয়ারম্যান এনামুল হক শাহীন পুলিশদেরকে কৌশলে ইউপি কার্যালয়ে নিয়ে যান।

এ সময় উত্তেজিত জনতা পরিষদ কার্যালয় ঘিরে রাখে। পরে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন পীরগঞ্জে এসে থানার এসআই স্বপন কুমার ও এএসআই জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন, সন্ধ্যা ৭টার দিকে এসআই স্বপন কুমার ও এএসআই জাহাঙ্গীর আলম চতরাহাটে এসে কাঠালপাড়ার কৃষক রফিকুল ইসলামের (৪৪) দেহ তল্লাশি করে। এ সময় তাকে টানাহেঁচড়ার একপর্যায়ে রফিকুলের শার্টের পকেটে ২০ টি ইয়াবা দিয়ে গ্রেফতারের চেষ্টা করেন এ দুই পুলিশ কর্মকর্তা।

থানার ওসি রেজাউল করিম বলেন, হাফ শার্ট পরিহিত মালেকের পরিবর্তে রফিকুলকে আটক করায় বিক্ষুব্ধ জনতার রোষাণলে পড়ে দুই পুলিশ কর্মকর্তা। পরে তাদেরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী

রংপুরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ২ পুলিশ ক্লোজড

আপডেট সময় ০১:৫১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮