ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরো নতুন ৫টি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে আরো ৫টি নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশে ৩১টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৪টি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নের পাশাপশি ৩ হাজার ৯১৮ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৬৬টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নে ৮টি ইনস্টিটিউট হেলথ টেকনোলজী স্থাপন এবং ৯টি নার্সিং কলেজ নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, নেত্রকোনা, নওগাঁ, নীলফামারী, মাগুরা ও চাঁদপুর জেলায় নতুন সরকারি ৫টি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মতি পেয়েছেন।

নাসিম বলেন, বর্তমানে শিশুর প্রজনন হার ২ দশমিক ৩ থেকে ২ দশমিক শূন্যে নামিয়ে আনা হয়েছে এবং জন্ম নিয়ন্ত্রণকারী সামগ্রী ব্যবহারকারীর হার ৬২ দশমিক ৪ থেকে ৭২ শতাংশে উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, কিশোরী মাতৃত্ব হার কমানোসহ মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার কমিয়ে আনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা ও প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে ২৩০টি কর্মশালা, ৭ হাজার ২শ’টি ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী, ২৮০টি পথনাটক, ৪শ’টি পল্লী গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ২ হাজার ২শ’ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ নিরাপদ প্রসব সেবা প্রদান করা হচ্ছে।

সরকারি দলের সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিমের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন মুক্তিযোদ্ধা আপাততঃ এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসাকালীন ভাতা পান। ভবিষ্যতে এ ভাতা ২ লাখ টাকা করার পরিকল্পনা সরকারের রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আরো নতুন ৫টি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮