ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব শান্তি দিবসে রাজধানীতে র‌্যালি

অাকাশ জাতীয় ডেস্ক:

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি করার আগে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জনাব মো. তৌহিদুল ইসলাম বলেন, তারা এক দশক ধরেই বিশেষ এই দিনটিকে অর্থবহ ও তাৎপর্য মন্ডিত করার লক্ষ্যে র‌্যালি আয়োজন করছেন।

তিনি জানান, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে মানবতার সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ জনমত সৃষ্টির প্রয়োজনে তাদের এই আয়োজন।

সংবাদ সম্মেলনে জেএমআই গ্রুপের এমডি মো. আবদুর রাজ্জাক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জেএমআই গ্রুপ ঐক্যবদ্ধ সচেতনতা সৃষ্টির মাধ্যমে হিংসা-বিদ্বেষ, মারামারি-হানাহানি, যুদ্ধবিগ্রহ এবং অশান্তিমুক্ত বিশ্বসমাজ গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীর পাশেই রয়েছে। আমরা মনে করি, শান্তি প্রতিষ্ঠার মূল উৎস হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সংগ্রামে শরীক হওয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুর রাজ্জাক, জেএমআই চেয়ারম্যান জনাব জাবেদ ইকবাল পাঠান ও উর্ধ্বতন র্কমর্কতাবৃন্দ।

জাপান, কোরিয়া, চীন, তুরস্ক ও যুক্তরাজ্যের জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠিত জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ উৎপাদিত বিশ্বমানের বিভিন্ন জীবনরক্ষাকারী মেডিকেল ডিভাইসেস এবং ওষুধ বিপণনের মাধ্যমে দেশে-বিদেশে স্বাস্থ্য সেবা দিচ্ছে।

প্রেস ক্লাবের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ব শান্তি দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি জনাব মো. আব্দুর রাজ্জাক। পরে একটি র‌্যালিটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্ব শান্তি দিবসে রাজধানীতে র‌্যালি

আপডেট সময় ০৫:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮