ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

রাজনীতি নিয়ন্ত্রণে মিডিয়ার হাত বেঁধেছে সরকার: নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিডিয়ার হাত বেঁধে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ভূমিকা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।

নজরুল ইসলাম বলেন, ‘সরকারের রাজনৈতিক কৌশল যদি হয় বিরোধী রাজনৈতিক দল থাকতে পারবে না, মিডিয়া থাকতে পারবে না, স্বাধীন বিচার বিভাগ থাকতে পারবে না, তাহলে গণতন্ত্র থাকছে কোথায়?’

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে রাজনৈতিক দল, সুশীল সমাজ, লেখক, সাংবাদিক সবাই প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বলেন, আইন পাস হয়েই গেছে। আবার স্বাধীন সাংবাদিকতার অধিকার হারাল গণমাধ্যম।

নজরুল ইসলাম বলেন, ‘যদি মিডিয়া না থাকত আমরা বহু মানুষের অন্যায়-অনাচার দেখতে পেতাম না বা জানার সুযোগ হতো না। এমনকি আমাদের বহু আন্দোলন সফল হতো না। আজকে সেই মিডিয়ার হাত বেঁধে দেওয়া হয়েছে। এতে ক্ষমতাসীন সরকারের ক্ষমতা ছাড়া কিছুই থাকছে না।’

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রকাশিত বইয়ের কথা তুলে ধরে বিএনপির নেতা বলেন, ‘সাবেক প্রধান বিচারপতির বইয়ের কথাগুলো বিচার বিভাগের স্বাধীনতা প্রমাণ করে না। প্রমাণ করে সরকার ও তার দলের লোকেরা বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে।’

একুশ আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমানকে জড়ানো হয়েছে দাবি করে নজরুল বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকার তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলায় জড়িয়ে রায় দিতে যাচ্ছে।’ সরকারে কাজ দেখতে দেখতে মানুষ সব বুঝে গেছে বলে মন্তব্য করেন তিনি।

কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘কিছুদিন আগেও খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ে গেছেন। তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না। তার চোখের অবস্থা এতো খারাপ যে চিকিৎসা না নিলে অন্ধ হয়ে যেতে পারেন। এত কিছু জানার পরও মায়ের জাত আমাদের প্রধানমন্ত্রী কোনো উদ্যোগ নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেননি।’

সরকারের উদ্দেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আপনাদের হিংসা চরিতার্থ করতে তাকে জেলে দিয়ে শাস্তি দেওয়া তা তো হয়েছে। কিন্তু তাকে বিনা চিকিৎসা মারার অপরাধ তিনি করেননি। তাই অবিলম্বে তার সুচিকিৎসার দাবি জানাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

রাজনীতি নিয়ন্ত্রণে মিডিয়ার হাত বেঁধেছে সরকার: নজরুল

আপডেট সময় ০৬:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮