ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় ইসরাইলের হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন: পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক

সিরিয়ার ওপর ইসরাইল যে বিমান হামলা চালিয়েছে তা দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিরিয়ার আকাশ থেকে রাশিয়ার একটি আইএল-২০ গোয়েন্দা বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়ার পর যখন মস্কো ও তেলআবিবের মধ্যে উত্তেজনা বাড়ছে, তখন পুতিন এ মন্তব্য করলেন।

সোমবার রাতে সিরিয়ার আকাশে রুশ বিমানটি বিধ্বস্ত হয়ে ১৫ সেনা নিহত হb। এরই মধ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইসরাইলকে দায়ী করেছে।

এ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার টেলিফোনে কথা বলেন।

এ সময় তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইলি বিমানবাহিনী হামলা চালিয়েছে। এ ক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি এড়ানোর জন্য রাশিয়া-ইসরাইল যে চুক্তি রয়েছে তা পালন করা হয়নি।

ফলে সিরিয়ার বিমান বিধ্বংসী ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়েছে। এখন থেকে ইসরাইলকে এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলার জন্য সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট।

টেলিফোন আলাপে ইসরাইলের প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের কাছে বিমান বিধ্বস্ত ও সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, সোমবার রাতের ঘটনার যথার্থ তদন্ত করে বিস্তারিত তথ্য মস্কোকে দেয়া হবে।

সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ বিমান ভূপাতিত হওয়ার পর মস্কো বলেছে- রাশিয়ার বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরাইলি এফ-১৬ বিমান সিরিয়ার ওপর হামলা চালিয়েছে। ইসরাইলি বিমানের বিরুদ্ধে সিরিয়ার সেনারা ক্ষেপণাস্ত্র ছুড়লে তা রুশ বিমানে লাগে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় ইসরাইলের হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন: পুতিন

আপডেট সময় ০৩:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮