ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শত্রুর দেয়া বিষে মরল লাখ টাকার মাছ

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীতে এক ব্যক্তির পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় এক লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার একটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়।

নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার মাছ চাষি মমিনুল ইসলামের প্রায় এক বিঘা আয়তনের ওই পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করতেন। তার পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মমিনুল ইসলাম বলেন, সোমবার রাতে কেউ শত্রুতা করে তার পুকুরে বিষ ঢেলে দেয়। এতে মাছগুলো মরে ভেসে ওঠে। সকালে স্থানীয়রা দেখে তাকে খবর দেন। মাছ মরে যাওয়ায় তার প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে। মরা মাছগুলো মাটি খুড়ে পুঁতে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ নিয়ে থানায় একটি জিডি হয়েছে। পুলিশ জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

শত্রুর দেয়া বিষে মরল লাখ টাকার মাছ

আপডেট সময় ০৪:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮