ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ নিয়ে কী করবে জাতিসংঘ?

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ থেকে ৪৪ বছর আগে জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল বাংলাদেশ। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘকে তেমন কোনো হস্তক্ষেপ করতে দেখা যায়নি।

গত জাতীয় নির্বাচনের আগে বিবদমান রাজনৈতিক সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছিল জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের দূত হয়ে বাংলাদেশ সফর করেছিলেন ফার্নান্দেজ তারানকো। কিন্তু তাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়েছিল।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যখন আবারো রাজনৈতিক সংকটের আশঙ্কা দেখা যাচ্ছে এমন সময়ে বিরোধী দল বিএনপি চেষ্টা করছে জাতিসংঘের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে।

কিন্তু কোনো দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ মীমাংসায় জাতিসংঘ আসলে কী ভূমিকা রাখতে পারে? এ রকম ভূমিকা পালনের এখতিয়ারই-বা তাদের কতটা আছে?

বাংলাদেশের সাবেক একজন কূটনীতিক নাসিম ফেরদৌস মনে করেন, দেশের রাজনীতিতে জাতিসংঘের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। কয়েকবারই সরকার গঠন করেছে। তারা রাজনৈতিক বিষয় নিয়ে জাতিসংঘের সঙ্গে আলাপ-আলোচনা করতে পারে। কিন্ত নালিশ করার কোনো সুযোগ নেই অথবা কোনো সাহায্য চাওয়ারও কোনো সুযোগ নেই। সে কারণেই হয়তো তারা সে কথাগুলো উচ্চারণ করেন নাই। কারণ জাতিসংঘের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো হস্তক্ষেপ করার কোনো উপায় নেই, কোনো এখতিয়ারও নেই।’

সাবেক পররাষ্ট্র সচিব এবং বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী বলেছেন, রাজনৈতিক বিবাদের ক্ষেত্রে জাতিসংঘের নিজে থেকে কোনো চাপ সৃষ্টি করারও সুযোগ নেই।

তিনি বলেন, কোনো দেশে যখন গৃহযুদ্ধ চলে বা সামরিক সংঘাতের মতো পরিস্থিতি হয়; তখন সেখানে নিরাপত্তা পরিষদের অনুমোদনের ভিত্তিতে জাতিসংঘ ব্যবস্থা নিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজারে অপু বিশ্বাস

বাংলাদেশ নিয়ে কী করবে জাতিসংঘ?

আপডেট সময় ০১:০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮