ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

পেনাল্টি মিস নিয়ে চিন্তিত মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

সর্বকালের অন্যতম সেরা তিনি। বর্তমান বিশ্ব ফুটবলের অবিসংবাদিত সেরা! সেই লিওনেল মেসিও পেনাল্টি মিস করেন! বিষয়টি মোটেও সুখের নয়। তা নাড়িয়ে দিয়েছে তাকেও। পেনাল্টি মিস রীতিমতো তার চোখের ঘুম কেড়ে নিয়েছে! খোদ নিজেই জানালেন, পেনাল্টি মিস নিয়ে ভীষণ চিন্তিত আমি। এ নিয়ে বিশেষ কাজ করছি।

গেল মৌসুমে আটটি পেনাল্টি নেন মেসি। যার চারটিই মিস করেন। তন্মধ্যে বিশ্বকাপের গ্রুপপর্বে আইসল্যান্ডের বিপক্ষে মিসও রয়েছে। সব মিলিয়ে ক্যারিয়ারে ২৪ পেনাল্টি মিস করেন তিনি। তার মতো খেলোয়াড়ের সঙ্গে যে পরিসংখ্যান মোটেও যায় না।

তবে বসে নেই ছোট ম্যাজিসিয়ান। পেনাল্টি ব্যর্থতার খতিয়ান পাল্টাতে মরিয়া তিনি। অনুশীলনে তা নিয়ে করছেন বিশেষ কাজ।

কাতালুনিয়া রেডিওকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, পেনাল্টি মিস আমাকে ভাবিয়ে তুলেছে। তা নিয়ে কাজ করছি। পেনাল্টি থেকে নিয়মিত গোল পেতে চাই। স্পট কিকে আরও বেশি সফল হতে চাই।

তবে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার খুব ভালো করেই জানেন পেনাল্টিতে সফল হওয়া অতটা সহজ নয়। অনুশীলনে নেয়া এবং ম্যাচে নেয়া শটের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আলাদা দৃষ্টিভঙ্গি ও টেম্পারামেন্ট লাগে।

মেসি বলেন, পেনাল্টি থেকে গোল করা অনেক কঠিন। এক মনোভাব নিয়ে শট নিতে যাওয়া হয়। টাইমিংয়ে মিলে গেলে কোনো সমস্যা নেই। আবার গোলরক্ষকের অবস্থান দেখে পরে মনোভাবও পাল্টাতে হয়। এক্ষেত্রে একটু গড়বড় হলেই সব শেষ। গোলরক্ষকরা সবসময় সফল হতে চাই। অনুমান ঠিক হলে তারা সফলও হয়।

ওয়ান্ডারম্যান আশ্বস্ত করেন, তবে এটুকু নিশ্চিত। আমি পেনাল্টিতে উন্নতি করতে চাইছি। সামনে সফল হতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

পেনাল্টি মিস নিয়ে চিন্তিত মেসি

আপডেট সময় ০৬:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮