ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: মূলহোতা মঈনসহ গ্রেফতার ৭ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর লাশ মিলল পুকুরে

অাকাশ জাতীয় ডেস্ক:  

ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর সুধীর চন্দ্র দাস (৫৪) নামে এক বাস শ্রমিকের লাশ পুকুরে পাওয়া গেছে।

সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

সুধীর ধুলদী গ্রামের মৃত রশেম চন্দ্র দাসের ছেলে। তিনি আগে বাসের সহযোগী হিসেবে কাজ করতেন। একটি দুর্ঘটনায় তার বাম পা ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে হাঁটাচলায় তার সমস্যা হলে তিনি ফরিদপুর বাস স্ট্যান্ডে বাসের কলার হিসেবে কাজ করে আসছিলেন।

তিনি দুই ছেলের বাবা। তার বড় ছেলে সজল দাস ৩৭তম বিসিএস ক্যাডার। ছোট ছেলে সুজন দাস সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সোমবার সকালে এলাকাবাসী ওই বৃদ্ধের বাড়ির কাছে একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

মৃতের ছেলে সজল দাস জানায়, তার বাবা গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে রবিবার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নসিম বলেন, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ রাতে বাড়ি ফেরার পথে কোনো কাজে পুকুর পাড়ে গেলে হয়তো অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যান। তিনি বলেন, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর লাশ মিলল পুকুরে

আপডেট সময় ০২:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮