ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসিকে নিতে ‘ষড়যন্ত্র’ আঁটছেন ডেভিড বেকহ্যাম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ডেভিড বেকহ্যামের লালিত স্বপ্ন ছিল একটি ফুটবল ক্লাবের মালিক হওয়া। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ইন্টার মিয়ামির মালিক হয়েছেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সেটি যাত্রা করবে। ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছেন তিনি। চাউর হয়েছে লিওনেল মেসিকে বার্সেলোনা থেকে ভাগিয়ে আনার ষড়যন্ত্র আঁটছেন ইংলিশ কিংবদন্তি।

সানডে টাইমসের খবর, ইন্টার মিয়ামির এজেন্ডায় আছেন মেসি। তাকে ঘিরে বড়সড় পরিকল্পনা আঁটছে ক্লাবটি। নিজেদের অভিষেক মৌসুমেই ছোট ম্যাজিসিয়ানকে ডেরায় ভেড়াতে চান তারা। দলের যাত্রা থেকেই খেলাতে চান।

বিশ্বকাপের আগে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন মেসি। নতুন চুক্তি অনুযায়ী, তার রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে ৬২৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। ২০২১ সাল পর্যন্ত কাতালানদের ভূমে থাকার কথা আর্জেন্টাইন সুপারস্টারের।

তবে সেই সময়ের আগেই মেসিকে দলে টানতে চায় ইন্টার মিয়ামি। এজন্য নানা ফন্দি আঁটছে তারা। যেকোনো ছলেবলে কৌশলে তাকে ভেড়াতে চায় ক্লাবটি।

মেসিকে দলে ভেড়াতে মরিয়া হওয়ার যথেষ্ট কারণও আছে ইন্টারের। সর্বাগ্রে আছে ব্যবসায়িক স্বার্থ। অধিকন্তু মিয়ামিতে ব্যাপক সংখ্যক হিস্পানিক ও দক্ষিণ আমেরিকার জনগণের বসবাস। তারা ফুটবল জাদুকরের পাঁড় ফ্যান। সেই জনপ্রিয়তাও কাজে লাগাতে চান বেকহ্যাম।

যদি শেষ পর্যন্ত ইন্টার মিয়ামির প্রচেষ্টা আলোর মুখ দেখে, তাহলে যুক্তরাষ্ট্রের মাটিতে আরেক কিংবদন্তির পা পড়তে যাচ্ছে। এর আগে পেলে, কাকা, জ্লাতান ইব্রাহিমোভিচ, স্টিফেন জেরার্ড, ফ্রাংক ল্যাম্পার্ড, ডেভিড ভিয়া, আন্দ্রে পিরলোর মতো তারকারা মেজর লিগ মাতিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

মেসিকে নিতে ‘ষড়যন্ত্র’ আঁটছেন ডেভিড বেকহ্যাম

আপডেট সময় ১১:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮