ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর প্রশংসায় কবিতা লেখায় মস্তক মুণ্ডন

অাকাশ নিউজ ডেস্ক:

ফেইসবুকে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে কবিতা লেখায়’ বগুড়ার শাজাহানপুরে এক মাদ্রাসা ছাত্রকে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে কয়েক তরুণের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে ওই মাদ্রাসাছাত্র ও তার পরিবারের সদস্যরা জানান। ১৮ বছরের ওই তরুণ ডোমনপুকুর আমিনিয়া সিনিয়র কামিল মাদ্রাসা থেকে এ বছর আলিম পাস করেছেন। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমুড়াহাট গ্রামে। তার পরিবার থাকেন বগুড়ার শাজাহানপুরে।

এ ঘটনায় ওই তরুণের বাবা বাদী হয়ে সোমবার রাতে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে কাউকে আটক করা যায়নি। আবার হামলার ভয়ে পালিয়ে থাকা ওই তরুণ বলেন, গত বৃহস্পতিবার (১০ অগাস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তার ফেইসবুক পাতায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসাধারণ একটি কবিতা’ শীর্ষক একটি কবিতা পোস্ট করেন। “শুক্রবার গভীর রাতে প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের ছেলে শরিফুল ইসলাম (দূর সম্পর্কের মামাত ভাই) তার সহযোগীদের নিয়ে কৌশলে বাড়ি থেকে ডেকে বের করে নির্জন স্থানে নিয়ে যায়। পরে চোখ ও পিছমোড়া করে হাত বেঁধে মারধর করে।”

তরুণ বলেন, শরিফুল বলে-‘ফেইসবুকে প্রধানমন্ত্রীর প্রশংসা করে পোস্ট দিয়েছিস কেন? ওই পোস্ট ডিলিট করতে হবে এবং আর কখনও ওই ধরনের পোস্ট দিবি না। তা না হলে যেখানেই থাকিস খুঁজে বের করে জানে মেরে ফেলব’। এক পর্যায়ে তারা তাকে মারধর করে এবং জোর করে মাথার অর্ধেক চুল ন্যাড়া করে দেয়। এরপর থেকেই তালহা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর প্রশংসায় কবিতা লেখায় মস্তক মুণ্ডন

আপডেট সময় ১০:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭