ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আয়তন, জনসংখ্যা, ফুটবলারের সংখ্যা, ফুটবলীয় শক্তি-সামর্থ্যে মালদ্বীপের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল ভারত। স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে ফাইনালে খেলতে নেমেছিল শুভাশিস বাহিনী। তবে মাঠের খেলায় ভিন্ন চিত্র। ফাইনালি লড়াইয়ে একেবারে ভিন্নরূপে আবির্ভূত হলো মালদ্বীপ। গোটা ম্যাচে কৌশলী ফুটবল খেলল দ্বীপদেশটি। শক্তিশালী ভারতকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হলো তারা।

শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ সুজুকি কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-মালদ্বীপ। দুদলের শিরোপার লড়াই শুরু হয় সন্ধ্যা ৭টায়। শুরুটা দারুণ করে মালদ্বীপ। একের পর এক আক্রমণে ভারতকে চেপে ধরে তারা। সাফল্যও আসে। ১৯ মিনিটে দলকে লিড এনে দেন ইব্রাহিম মাহাদী হোসেন।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে পড়ে ভারত। মালদ্বীপ রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণ হানে তারা। তবে গোলমুখ খুলতে পারেননি শুভাশিসরা। মাঝে সুযোগ পেয়েছেন আব্দুল গনিরাও। তবে তা কাজে লাগাতে পারেননি তারাও। ফলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মালদ্বীপ।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ভারত। ঘন ঘন আক্রমণে উঠে শক্তিশালী দলটি। এতে তাদের রক্ষণভাগ অরক্ষিত হয়ে পড়ে। এ সুযোগ নিতে মোটেও ভুল করেনি মালদ্বীপ। ৬৬ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করে আলি ফাসির।

এরপর গোলের জন্য হন্য হয়ে পড়ে ভারত। আক্রমণের জোয়ার তোলে তারা। শেষ পর্যন্ত গোলের দেখা পায় তারাও। তবে ততক্ষণে সময় আর নেই। ইনজুরি টাইমে প্রতিপক্ষ শিবিরে বল জালে জড়ান সামিত পাসি। এ গোল শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে মালদ্বীপ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ভারতকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ

আপডেট সময় ০৯:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮