ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

বিশ্বকাপের ফুটবলার বসুন্ধরায়

আকাশ স্পোর্টস ডেস্ক:

ড্যানিয়েল কলিন্দ্রেস। নামটা অপরিচিত মনে হচ্ছে? রাশিয়া বিশ্বকাপে খেলেছেন। গায়ে ছিল ৯ নম্বর জার্সি। কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের দেশের খেলোয়াড়। দুটি ম্যাচ খেলেছেন বিশ্বকাপে। হঠাৎ তাকে নিয়ে এত কথা বলার হেতু?

কারণ, প্রিমিয়ার লিগে নবাগত বসুন্ধরা কিংস তাকে এনেছে ঢাকায়। ড্যানিয়েল এসেছেন বুধবার রাতে। বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান কাল রাতে খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আপাতত দশদিন থাকবেন ড্যানিয়েল। এরপর দেশে ফিরে গিয়ে স্ত্রীকে নিয়ে আসবেন। প্রিমিয়ার লিগের পুরোটা সময় তাকে পাওয়া যাবে বলে আশাবাদী বসুন্ধরা কিংস।

প্রিমিয়ার লিগে নিজেদের অভিষেক মৌসুমে শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা কিংস। স্পেন থেকে কোচ এনেছে তারা। ইমরুল হাসান বলেন, ‘আমাদের স্থানীয় খেলোয়াড়রা ভালো। আরও বিদেশি খেলোয়াড় নেব। তাদের মধ্যে স্পেনের একজন খেলোয়াড় থাকতে পারেন। এশিয়ার কোটায় উজবেকিস্তান এবং আফগানিস্তানের ভালোমানের খেলোয়াড় আনার পরিকল্পনা রয়েছে।’ আফগান খেলোয়াড় একজন হোল্ডিং মিডফিল্ডার বলে তিনি জানান।

৩৩ বছর বয়সী ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস কোস্টারিকার দোপোর্তিভো সাপ্রিসার খেলোয়াড়। সেখান থেকেই আসছেন বসুন্ধরায়। সাপ্রিসার হয়ে আট বছরে ২৪৪ ম্যাচে ৫৭ গোল করেছেন তিনি। দেশের জার্সি গায়ে খেলেছেন ১৫ ম্যাচ। কোনো গোল নেই।

রাশিয়া বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছেন ড্যানিয়েল। সার্বিয়ার বিপক্ষে কোস্টারিকার প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। ওই ম্যাচে কোস্টারিকা হেরে যায় ০-১ গোলে। ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে যাওয়া কোস্টারিকার দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার। সুইজারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া শেষ গ্রুপ ম্যাচে কোস্টারিকার শুরুর একাদশে ছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্বকাপের ফুটবলার বসুন্ধরায়

আপডেট সময় ০৬:১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮