ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৫০ হাজার যোদ্ধাকে প্রস্তুত হতে বললেন এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সিরিয়ার ইদলিবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও রাশিয়ান বাহিনীর হামলা মোকাবেলায় ৫০ হাজার যোদ্ধাকে প্রস্তুত হতে বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। খবর ইয়ানি শাফাকের।

সিরিয়ায় তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) এসব সদস্যকে সিরিয়ার আফরিন, আজাজ, জারাবুলাস, আল-বাব এবং আল-রিও শহরে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে থেকে সিরিয়ার আফরিনে তুরস্কের অপারেশন অলিভ ব্রাঞ্চের সময়ে আফরিন ও ইফ্রেটিস নদীসংলঘ্ন এলাকায় তুরস্কের প্রায় ৩০ হাজার অবস্থান করছে।

এদিকে ইদলিব নিয়ে উত্তেজনা দেখা দেয়ার পর তুরস্কের সিরিয়া সীমান্তে সামরিক যান, মিসাইল, আর্টিলারি মোতায়েন করেছে।

এছাড়া ইদলিবের উত্তর থেকে দক্ষিণ এলাকার মধ্যে প্রায় ১২টি পয়েন্টে তুরস্কের সেনাবাহিনী অবস্থান করছে। ইদলিব হামলা মোকাবেলার জন্য তারা সিমেন্টের বাঙ্কার তৈরি ও বুলেটপ্রুফ পোশাকে নিজেদের প্রস্তুত করছে।

সম্প্রতি সিরিয়ান সেনাবাহিনী ইদলিবে অভিযান চালানোর ঘোষণা দেয়ার পর তুরস্ক এর তীব্র বিরোধিতা করে আসছে।

সিরিয়া বাশার আল-আসাদবিরোধীরা দেশটির সব অঞ্চল থেকে বিতাড়িত বর্তমানে ইদলিবে অবস্থান করছে। শহরটি বর্তমানে বাশারবিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইদলিব শহরে বর্তমানে প্রায় ৩০ লাখ সাধারণ মানুষ বসবাস করছে। সেখানে অভিযান চালালে বেসামরিক মানুষের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটবে। তুরস্কে শরণার্থীর সংখ্যা বাড়বে, এমন আশঙ্কা সেখানে অভিযান চালানোর বিরোধিতা করছে এরদোগান সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনবলসংকটে সুনামগঞ্জের ধর্মপাশা হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত

৫০ হাজার যোদ্ধাকে প্রস্তুত হতে বললেন এরদোগান

আপডেট সময় ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮