ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাফে আজ মুখোমুখি ভারত-মালদ্বীপ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ সুজুকি কাপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। ভারত ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গত ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছিল তারা।

অন্যদিকে, এই গ্রুপ থেকে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুই দলেরই সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। ভারতের কাছে হারলেও মালদ্বীপের সাথে গোলশূন্য ড্র করে শ্রীলঙ্কা। এখন তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারত। এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালদ্বীপ। এক পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।

আজকের ম্যাচে যদি ভারতের কাছে মালদ্বীপ হেরে যায় তাহলে মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যে যারা গোল ব্যবধানে এগিয়ে থাকবে তারা সেমিফাইনালে খেলবে। আর মালদ্বীপ যদি আজ জয় তুলে নিতে পারে কিংবা ড্র করতে পারে তাহলে মালদ্বীপই শেষ চারে খেলবে। সেক্ষেত্রে বাদ পড়বে শ্রীলঙ্কা।

সেমিফাইনালে ওঠার কাছাকাছি গিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। গতকাল (শনিবার) শেষ হয়েছে এ গ্রুপের খেলা। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নেপাল। গ্রুপ রানার আপ হয়ে শেষ চারে উঠেছে পাকিস্তান। বিদায় নিয়েছে বাংলাদেশ ও ভুটান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাফে আজ মুখোমুখি ভারত-মালদ্বীপ

আপডেট সময় ০৭:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮