ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

‘খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার প্রতিহিংসার রাজনীতি করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

খন্দকার মাহবুব বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আর তাই খালেদা জিয়াও সুষ্ঠু বিচার পাচ্ছেন না। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই তিনি সুষ্ঠু বিচার পাবেন। সুতরাং দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে অতীতের কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এটা জনগণ বিশ্বাস করে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের বিকল্প নেই।

খালেদা জিয়া খুবই অসুস্থ জানিয়ে বিএনপির এ নেতা বলেন, চেয়ারপারসন খুবই অসুস্থ। তাই সরকারকে বলব- খালেদা জিয়ার বিচারের রায় কী দেবেন দিয়েন। তার সুচিকিৎসার ব্যবস্থা করুন।

‘গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি)।

সংগঠনটির সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুকুমার বড়ুয়া, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

‘খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’

আপডেট সময় ০৬:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮