ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কোহলি না থাকায় আফসোস হাসান আলির

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিরাট কোহলির বিপক্ষে বোলিং করতে মুখিয়ে ছিলেন। পেতে চেয়েছিলেন তার উইকেটটিও। তবে হাসান আলির আশায় গুড়েবালি। এশিয়া কাপে খেলছেন না ভারতীয় মাস্টার ব্যাটসম্যান। এতে আফসোসে ফেটে পড়েছেন পাকিস্তানি পেসার।

গেল গ্রীষ্মে ইংল্যান্ডে ফাইনালি লড়াইয়ে ভারতকে নাচিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলে পাকিস্তান। সেই মহারণে ৩ উইকেট দখল করেন হাসান। তবে কোহলি বলির পাঁঠা ছিলেন মোহাম্মদ আমিরের। এবার তার উইকেটটি পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হচ্ছে না বোলিং বিস্ময়ের।

তাই আফসোস ঝরেছে হাসানের কণ্ঠে, বিরাট কোহলি খুবই ভালো ক্রিকেটার। সবাই জানেন, তিনি ম্যাচ উইনার। সব প্রতিবন্ধকতা মাড়িয়ে একাই দলকে জেতাতে পারেন। তার বিপক্ষে বোলিং মিস করব। সাধারণত প্রত্যেক তরুণ বোলার ওর উইকেটটি পেতে চাই। আমিও চেয়েছিলাম।

তবে কোহলির বিপক্ষে বোলিংয়ের আশা ছাড়ছেন না ২৪ বছর বয়সী ডানহাতি পেসার। যেহেতু তিনি আসছেন না, সেহেতু কিছু করার নেই। এবার না হলে পরে হবে। কেবল তার উইকেটটি পাওয়ায় আমার লক্ষ্য ছিল না। সেখানে আরও দল খেলবে। আরও ভালো ভালো ব্যাটসম্যান খেলবে। তাদের উইকেট পেতে চাই। আমাদের মূল ফোকাস থাকবে পুরো টুর্নামেন্টে ভালো খেলা। শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই।

১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। এর তিন দিন পর চিরশত্রু ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

কোহলি না থাকায় আফসোস হাসান আলির

আপডেট সময় ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮