ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী জামায়াত জোট ছাড়ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি: তথ্যমন্ত্রী ইরানের ড্রোন কোথায় আছে, জেনে গেছি: ট্রাম্প বিএনপি সরকারের সময়ে মব, খুন ও ধর্ষণ বেড়েছে: আসিফ মাহমুদ কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া না.গঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ গাজার শিশু হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর গুলি শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

সাফে আজ মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ সুজুকি কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। এই দুইটি দল লড়াই করছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপে অন্য দলটি হচ্ছে মালদ্বীপ।

গতকাল শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসর। মঙ্গলবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২-১ গোলে পরাজিত করে পাকিস্তান। আর দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।

এবার তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসছে বাংলাদেশে। এর আগে ২০০৩ ও ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ২০০৩ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আর ২০০৯ সালে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপে গত ১১ আসরের মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাকি চারবারের মধ্যে বাংলাদেশ একবার, আফগানিস্তান একবার, মালদ্বীপ একবার ও শ্রীলঙ্কা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টে পাকিস্তান, নেপাল ও ভুটান একবারও ফাইনাল খেলতে পারেনি। টুর্নামেন্টের সর্বশেষ তিন আসরে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এবার স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ ভালো কিছু করবে সেটিই সকলের প্রত্যাশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সাফে আজ মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

আপডেট সময় ০৫:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮