ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের ‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’: রামিসার বাবা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে: শিল্পমন্ত্রী রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

বাস মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র শিগগিরই

অাকাশ জাতীয় ডেস্ক: 

বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ‘জাবালে নূর’ বাস মালিক শাহাদাত হোসেনসহ ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হবে শিগগিরই।

ছয় আসামি হলেন তিনটি বাসের চালক মাসুম বিল্লাহ, জুবায়ের ও সোহাগ, দুই বাসচালকের সহকারী এনায়েত ও রিপন এবং ঘাতক বাসের মালিক শাহাদাত হোসেন।

সোমবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন এ কথা বলেন।
২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে জিল্লুর রহমান উড়ালসড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের দুটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় ১২-১৫ জন। নিহত দুই শিক্ষার্থী হল শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম মিম (১৬)। এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এ ঘটনায় নিহত মীমের বাবা জাহাঙ্গীর হোসেন ফকির বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে মিরপুর ও বরগুনা জেলায় অভিযান চালিয়ে জাবালে নূরের তিন বাসের তিন চালক এবং তাদের দুই সহযোগী এনায়েত ও রিপনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এরপর ১ আগস্ট সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে জাবালে নূরের ঘাতক বাসের মালিক শাহাদাত হোসেনকে (৬০) গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ছয়জনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

বাস মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র শিগগিরই

আপডেট সময় ১২:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮