ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের ‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’: রামিসার বাবা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে: শিল্পমন্ত্রী রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

ফিফাবর্ষসেরার সেরা তিনে রোনালদো, মড্রিচ ও সালাহ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফিফা বর্ষসেরার তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই মেসি, নেইমারের। আছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, মিশরের মোহাম্মদ সালাহ ও ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ। এই নিয়ে ষষ্ঠবারের মত ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেলেন রোনালদো।

কথা হচ্ছে, এবার কি সেরা খেলোয়াড়াদের খেতাবটা লুকা মড্রিচের হাতে উঠছে? দিন কয়েক এই রোনালদো, সালাহকে হারিয়েই উয়েফা সেরা হন মড্রিচ।

তবে বিশ্বকাপে তেমন ভালো করতে না পারলেও গত চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলেছিলেন রোনালদো। গত পাঁচ বছরের মধ্যে চারবার চ্যাম্পিয়ন লিগ শিরোপা জয়ের আসরে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। তবে চলতি মৌসুম থেকে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি।

রিয়ালে রোনালদোর সাবেক সতীর্থ মড্রিচও কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন। গেল বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন তিনি। তার নৈপুণ্যে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে ক্রোয়েশিয়া।

অন্যদিকে গেল মৌসুমে লিভারপুলে যোগ দেন সালাহ। নিজের অভিষেক মৌসুমেই ৪৪ গোল করেছেন তিনি। সালাহর চৌকস নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠে লিভারপুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

ফিফাবর্ষসেরার সেরা তিনে রোনালদো, মড্রিচ ও সালাহ

আপডেট সময় ০৯:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮