ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে: ট্রাম্প বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩ ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

হুয়েসকার জালে বার্সেলোনার আট গোল

আকাশ স্পোর্টস ডেস্ক:

লা লিগার ম্যাচে রবিবার হুয়েসকার বিপক্ষে ৮-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। তিন ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। তিন ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে রয়েছে হুয়েসকা।

এদিন ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে বার্সেলোনার আট গোলের মধ্যে লিওনেল মেসি দুইটি, লুইস সুয়ারেজ দুইটি, ওসমান দেম্বেলে একটি, ইভান রাকিতিচ একটি ও জর্ডি আলবা একটি করে গোল করেন। বাকি গোলটি ছিল আত্মঘাতী। এই আত্মঘাতী গোলটি করেন হুয়েসকোর জর্জে পুলিদো। হুয়েসকার দুইটি গোলের মধ্যে চুচো হার্নান্দেজ একটি ও আলেজান্দ্রো গালার ফালগুয়েরা একটি করে গোল করেন।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় হুয়েসকা। ম্যাচের তৃতীয় মিনিটে গোলটি করেন চুচো হার্নান্দেজ। ১৬তম মিনিটে লিওনেল মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ২৪তম মিনিটে জর্জে পুলিদোর আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৯তম মিনিটে লুইস সুয়ারেজ গোল করে বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। ৪২তম মিনিটে ব্যবধান কমায় হুয়েসকা। গোলটি করেন আলেজান্দ্রো গালার ফালগুয়েরা। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পর ৪৮তম মিনিটে বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন ওসমান দেম্বেলে। ৫২তম মিনিটে ইভান রাকিতিচের গোলে আরো এগিয়ে যায় বার্সেলোনা। ৬১তম মিনিটে আবারও গোল করেন লিওনেল মেসি। ৮১তম মিনিটে বার্সেলোনাকে ৭-২ ব্যবধানে এগিয়ে দেন জর্ডি আলবা। ম্যাচের অতিরিক্ত সময়ে তথা (৯০+৩) মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ। পরে আর কোনো গোল না হওয়ায় ৮-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

হুয়েসকার জালে বার্সেলোনার আট গোল

আপডেট সময় ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮