ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লুকাকুর জোড়া গোল, পগবার পেনাল্টি মিস

আকাশ স্পোর্টস ডেস্ক:

রোমেলু লুকাকুর জোড়া গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ব্যবধান আরো বাড়াতে পারতো। কিন্তু পেনাল্টি মিস করেন পল পগবা। আবার ম্যাচটিতে ৭১তম মিনিটে দশজনের দলে পরিণত হয় ম্যানইউ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কাস রাশফোর্ড।

এদিন টার্ফ মুরে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৪ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। ৪৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে বার্নলি। ম্যানইউ টার্গেটে শট নেয় নয়টি। বার্নলি টার্গেটে শট নেয় দুইটি।

ম্যাচটিতে ২৭তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৪তম মিনিটে দ্বিতীয়বারের মতো বার্নলির জালে বল জড়ান লুকাকু। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।

বিরতির পর লড়াই আরো জমে ওঠে। ৬৮তম মিনিটে পেনাল্টি পায় ম্যানইউ। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পল পগবা। ৭১তম মিনিটে দশজনের দলে পরিণত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কাস রাশফোর্ড।

চতুর্থ রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দশম অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক পয়েন্ট নিয়ে ১৯তম অবস্থানে আছে বার্নলি। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চেলসি। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ওয়াটফোর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

লুকাকুর জোড়া গোল, পগবার পেনাল্টি মিস

আপডেট সময় ০৩:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮