ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দিনে ফুটবল উপস্থাপক, রাতে ডাকাত!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফ্রান্স-বেলজিয়ামে তাকে কমবেশি সবাই চেনেন। ফুটবল উপস্থাপক হিসেবে তিনি এই দুই দেশের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত মুখ। কাজ করেন দেশের সেরা চ্যানেলগুলোর মধ্যে একটায়। সেই ফুটবল উপস্থাপক রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি করতে বের হন।

বেলজিয়ামের জনপ্রিয় ফুটবল উপস্থাপক স্টেফানে পাওয়েলসকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ব্যাপারটি যদিও তদন্তসাপেক্ষ। তবে আপাতত স্টেফানেকে গ্রেফতার করা হয়েছে। ফেডেরাল প্রসিকিউটর ভেঙ্কে রজেন বলেছেন, একটি অপরাধীচক্রের হয়ে অস্ত্র নিয়ে তিনি ডাকাতি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

৫০ বছর বয়সী পাওয়েলস বেলজিয়াম ও ফ্রান্সের বেশকিছু টিভি অনুষ্ঠানে কাজ করেন। এর মধ্যে আছে বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল আরটিএল-টিসিক্স। পাওয়েলসের আয় ভালোই। বসবাস করেন ধনীদের বসতি এলাকায়।

সেই তিনি কেন হঠাৎ ডাকাতি করতে যাবেন, অনেকের কাছেই ব্যাপারটা পরিষ্কার নয়। তবে বিচারক তার বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে অভিযোগ এনেছেন। অবশ্য শর্তসাপেক্ষে জামিনও দেয়া হয়েছে পাওয়েলসকে।

পাওয়েলস যে সংস্থায় কাজ করেন সেই আরটিএল বেলজিয়াম তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। আরটিএলের পক্ষ থেকে বলা হয়েছে, নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে পাওয়েলসকে তারা আর চাকরিতে ফেরাবে না।

২০১৭ সালে প্রথম তার বাড়িতে তল্লাশি চালানো হয়। যদিও সে সময় পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিল দেশের সংবাদমাধ্যম। সে সময় পুলিশ পিছু হটলেও এবার তারা তদন্তে নেমেছে বলে দাবি সরকারি আইনজীবীর। ডাকাতি, চুরি ও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে পাওয়েলসের বিরুদ্ধে।

ফুটবল ছাড়াও পাওয়েলস ‘স্টর্মস অব লাইফ’ নামের একটি অনুষ্ঠানও উপস্থাপনা করেন। যেখানে তারকা ও সাধারণ মানুষরা এসে তাদের জীবনের নাটকীয় উত্থান-পতনের গল্প শোনান। সেই অনুষ্ঠানের উপস্থাপকের জীবনেই এখন এমন ঘটনা ঘটে গেল। সূত্র : জিনিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

দিনে ফুটবল উপস্থাপক, রাতে ডাকাত!

আপডেট সময় ১০:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮